কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights