গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২

ঢামেক প্রতিবেদক
রাজধানীর গুলশান-২ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৮টা ২ মিনিটে ভবনটিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

দগ্ধরা হলেন মো. হাসান (৫০) ও বিজয় (৩০)। তাদের মধ্যে হাসানের শরীরের ১৫ শতাংশ এবং বিজয়ের ১০ শতাংশ পুড়ে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ দুজনই বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights