সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল

সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বাসার ছাদে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বিদ্যুতের ব্যবহার সাশ্রয় এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুতের এই ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, সাধারণ মানুষকেও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় এ ধরনের ব্যবস্থা স্থাপনে আগ্রহী হবেন বলে আশা তাঁদের।

সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের এই ব্যবস্থা পরিবেশবান্ধব। দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সহধর্মিণী এবং জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মানুষ উৎসাহিত হয়ে নিজেদের বাড়িতে বাড়িতে সোলার প্যানেল স্থাপন করলে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে দেশের পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights