গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর শেখ (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে জেলা শহরের চর পাথালিয়া এলাকায় দোলা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক আলমগীর শেখের বাড়ি খুলনা শহরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর শেখ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দোলা পাম্প থেকে পেট্রল নিয়ে বের হচ্ছিলেন। এসময় খুলনাগামী একটা ট্রাক পেট্রোল নিতে পাম্পে ঢোকার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালক আলমগীর নিহত হন এবং তার স্ত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights