গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির ভিমরুলী এলাকায় নদীতে গোসল করতে নেমে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মো. সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে।
গোসলের একপর্যায় মো. সানি নদীর পাড় থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে বিষয়টি পুলিশ ও ফার্য়ার সার্ভিসকে অবহিত করেন।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights