গৌরনদীতে আগুনে পুড়েছে ৩টি বসতঘর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব বয়সা গ্রামের বয়াতি বাড়িতে আগুনে পুড়েছে ৩টি বসতঘর। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ওই গ্রামের বয়াতি বাড়ির একটি ঘরে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই ৩টি বসত ঘর ও যাবতীয় মালামাল এবং ২টি রান্নাঘর পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights