চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

শীত জেঁকে বসেছে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গায়। তিন-চারদিন জেলার সর্বনিম্ন তাপামত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে।

বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এতে জেলাজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছে।

ভুক্তভোগী বলেন, ঘন কুয়াশার কারণে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এতে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না। তারা বলছেন, হাড় কাপানো শীতে ঘরের বাইরে আসা দূরুহ হয়ে পড়ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. জাহিদুল হক বলেন, আগামী তিন-চার দিন চুয়াডাঙ্গায় শীতের একই অবস্থা বিরাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights