টঙ্গিবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ২০০ পিস ইয়াবাসহ শরীফ ঢালী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে পূর্বে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার উত্তর মূলচর এলাকায় ফিরোজ মিয়ার গ্যাসের দোকানের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে শরীফ ঢালীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শরীফ ঢালী মুন্সীগঞ্জের দক্ষিণ বেহেরকান্দী এলাকার রফি ঢালীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।
