ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঠাকুরগাঁও প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার খোঁচাবাড়ী বাজার এলাকায় আশা এর খোঁচাবাড়ী হাট ব্রাঞ্চের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প করা হয়। ক্যাম্পের উদ্ভোধন করেন বেসরকারি সংস্থা আশা ঠাকুরগাঁও সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আনারুল কাদির।

এছাড়াও আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার ঘণেশ্বর রায়,সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল ওহাবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই ক্যাম্পে রক্তচাপ পরীক্ষা,ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন বিষয় সুবিধাবঞ্চিত ব্যাক্তিদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights