ঠাকুরগাঁওয়ে বীজ প্রত্যয়ন কার্যালয়ের ভবন উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ১১টার দিকে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ শীষক প্রকল্পের আওতায় দুই কোটি ৭৪ লক্ষ ৬১ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেন ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।

জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights