ঠাকুরগাঁও-৩ আসনে জয়ী লাঙ্গল

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন।

রবিবার রাত ৮টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঠাকুরগাঁও-৩ আসনে মোট ১২৮টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে হাফিজ উদ্দিন আহম্মেদ এক লাখ আট হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।

ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় দুইটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৩৫৪। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৯৬৬ ও মহিলা এক লাখ ৬৯ হাজার ৩৮৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights