ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৫৬ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৭৫ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও সিটিটিসি ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৯ কেজি গাঁজা, ৬২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা ও প্যারেক, ১৪ টি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার ২৮০ টাকা ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
