ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ আসনের চারটি থানার মধ্যে আজ তারেক রহমান মতবিনিময় করেন বনানী থানার নেতৃবৃন্দের সঙ্গে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ঢাকা-১৭ আসনে ভোটারদের সমস্যা চিহ্নিত করাসহ আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সভা শেষে নাছির উদ্দীন নাছির জানান, নির্বাচন নিয়ে এটি ছিল ধারাবাহিক মিটিংয়েরই অংশ বিশেষ। তারেক রহমান ঢাকা-১৭ আসনে ভোটারদের কী কী সমস্যা আছে, তা চিহ্নিত করে সেই বিষয়ে ভোটারদের অঙ্গীকার দেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights