নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সদরে বন্ধুদের সঙ্গে ঘাঘট নদীতে গোসলে নেমে মোশারফ হোসেন (১৩) নামের কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ হোসেন গোদারহাট এলাকার আব্দুর রশিদের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুটিপাড়ার এলাকার গোদারহাটের লেক পার্কের স্লুইচগেটের স্থলে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মোশারফসহ তিন বন্ধু ঘাঘট নদীতে গোসল করতে যায়। গোসল শেষে সবাই উঠে আসলে নদীতে মোশরাফ নিখোঁজ হয়। পরে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কিশোরের সন্ধান পাননি। পরে স্থানীয় অনিল চন্দ্র নামের এক ব্যক্তি পানিতে নেমে মোশারফের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights