নোয়াখালীতে মাদক ও সন্ত্রাসবিরোধী মোটরসাইকেল র‍্যালি

নোয়াখালী প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার রাজগঞ্জ বাজারে এ কর্মসূচির উদ্বোধন শেষে বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিভিন্ন বাজার ও স্কুলের শিক্ষক এবং ক্রীড়া সংগঠকদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য মুরাদ জিয়াউর রহমান সুমন।

তিনি বলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর নির্দেশে রাজগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সচেতনতামূলক এ র‌্যালির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights