ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালী উপজেলার বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০), সদরপুর উপজেলার জাকেরের ডাঙ্গী গ্রামের আ. খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।

শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক ও ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু।

ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১০৪ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৬১ জন রোগী চিকিৎসাধীন।
ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাজল মোল্লা নামে এক রোগী মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে ৮৭ জন রোগী চিকিৎসাধীন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮৯৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights