বগুড়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বগুড়া ব্যুরো

বগুড়ার আদমদীঘিতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে এ সহায়তা দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারন সম্পাদক আবু হাসান, থানার ওসি জামিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বেনজির রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights