বাসচাপায় সাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত হলেন-কুড়িগ্রাম জেলার অলিপুর থানার দুর্গাপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে আবু হাসান (২৫)। তিনি গাজীপুরের ওই এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইসাইকেল যোগে কাজের উদ্দেশ্যে কারখানায় যাচ্ছিলেন আবু হাসান। একপর্যায়ে টেকনগপাড়া এলাকায় বিআরটিসি অফিসের সামনে পৌঁছালে ময়মনসিংহগামী একটি বাস তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পড়ে যায়। এ সময় বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই আবু হাসান মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights