বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আফরা এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালক নুর আলমের মৃতদেহ উদ্ধার করে। মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights