বেনাপোলে কসাইকে নিজ বাড়িতে গলাকেটে হত্যা
মীর ফারুক হোসেন যশোর শার্শা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা বেনাপোলে পোর্ট থানাধীন নিজ বাড়ির আঙ্গিনায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ছোট আঁচড়া গ্রামে এই ঘটনা ঘটে।
২৯ ই আগষ্ট শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় একজন কসাই ছিলেন বেনাপোল বাজারে গরুর মাংসের বিক্রয় করতো।
পুলিশ জানান বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত বেনাপোল ছোটাচড়া গ্রামের হানেফ সদ্দারের ছোলে মিজানুর রহমানকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে।
নিহতের স্ত্রী বলেন জানান রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যাবে এজন্য ভ্যানচালক বাইরে থেকে ডাকাডাকি করছিল।সে ঘুম থেকে উঠে চলে যায় আমি ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে দেখি যে,আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
পরিবারের দাবি তাকে ফোনে ডেকে পুর্ব পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদুজ্জামান বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিজানুর এর মরদেহ উদ্ধার করি।মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সরকারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যা রহস্য ঘটনা উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া বলেন কে বা কারা মিজানকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।এই হত্যাকাণ্ডে ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
