রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এসময় তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে ডিএমপি।

খুদে বার্তায় জানানো হয়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠনের ওই ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, রাজধানীজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights