লটারি শেষে এবিজি মিডিয়া কাপ চূড়ান্ত ৮ গ্রুপ, কোন গ্রুপে কোন দল?
অনলাইন ডেস্ক
তারকাদের জমজমাট উপস্থিতিতে জমে উঠছে দেশের সংবাদমাধ্যমগুলোর অংশগ্রহণে আয়োজিত এবিজি মিডিয়া কাপের প্রস্তুতি। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়েছে লটারির মাধ্যমে।
এতে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। লটারির মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে কোন সংবাদমাধ্যম খেলবে কোন গ্রুপে এবং গ্রুপ পর্বে কারা হবে একে অপরের প্রতিপক্ষ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আয়োজিত অনুষ্ঠানে লটারির মাধ্যমে চূড়ান্ত হয়েছে এবিজি মিডিয়া কাপের আট গ্রুপের দলবিন্যাস।
লটারিতে গ্রুপ ‘এ’-তে জায়গা পেয়েছে এ-১ এনটিভি, এ-২ প্রতিদিনের বাংলাদেশ, এ-৩ চ্যানেল ওয়ান, এ-৪ দেশ রূপান্তর, এ-৫ রেডিও ক্যাপিটাল ও এ-৬ দীপ্ত টিভি। গ্রুপ ‘বি’-তে রয়েছে বি-১ দৈনিক ইত্তেফাক, বি-২ চ্যানেল আই, বি-৩ সময় টিভি, বি-৪ এখন টিভি, বি-৫ খবরের কাগজ ও বি-৬ কালের কণ্ঠ।
গ্রুপ ‘সি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে সি-১ এশিয়ান টিভি, সি-২ দেশ টিভি, সি-৩ দ্য ওয়েব টোয়েন্টিফোর, সি-৪ আরটিভি, সি-৫ ডেইলি সান ও সি-৬ কালবেলা। গ্রুপ ‘ডি’-তে রয়েছে ডি-১ এশিয়া পোস্ট, ডি-২ ঢাকা পোস্ট, ডি-৩ ডিভিসি নিউজ, ডি-৪ স্টার নিউজ, ডি-৫ বাংলাদেশ প্রতিদিন ও ডি-৬ নয়া দিগন্ত।
গ্রুপ ‘ই’-তে স্থান পেয়েছে ই-১ ক্রিকফ্রেঞ্জি ডটকম, ই-২ টাইমস অব বাংলাদেশ, ই-৩ দ্য নিউজ, ই-৪ টাইমস টুডে, ই-৫ দৈনিক আমাদের সময় ও ই-৬ নিউজ টোয়েন্টিফোর। গ্রুপ ‘এফ’-এ রয়েছে এফ-১ বাংলা ভিশন, এফ-২ বিডি ক্লিকটাইম, এফ-৩ আজকের পত্রিকা, এফ-৪ নাগরিক টিভি, এফ-৫ বাংলানিউজ ও এফ-৬ ঢাকা ট্রিবিউন।
গ্রুপ ‘জি’-তে লড়বে জি-১ ঢাকা জার্নাল, জি-২ মাছরাঙা, জি-৩ সমকাল, জি-৪ গ্রিন টিভি, জি-৫ টি স্পোর্টস ও জি-৬ দ্য নিউ ন্যাশন। অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এ রয়েছে এইচ-১ যমুনা টিভি, এইচ-২ এটিএন নিউজ, এইচ-৩ যুগান্তর, এইচ-৪ এটিএন বাংলা, এইচ-৫ বিটিভি ও এইচ-৬ জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম।
আট গ্রুপে ৪৮টি দলের অবস্থান চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। গ্রুপ পর্বে বিভিন্ন সংবাদমাধ্যমের দলগুলোর মুখোমুখি লড়াই ঘিরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
দেশের ৪৮টি গণমাধ্যমকে নিয়ে এবারের মিডিয়া কাপ বিশ্বকাপের আদলে আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোর জন্যও রয়েছে পুরস্কারের ব্যবস্থা। এতে প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণ ও আনন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হয়ে এবিজি মিডিয়া কাপ শেষ হবে ১৭ ডিসেম্বর।
