লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা গত ১৩ নভেম্বর দুপুর সাড়ে ১টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি মিছিলে অর্থায়ন ও আয়োজনে অংশ নিয়েছিলেন। পুলিশ মিছিলটিকে রাষ্ট্রবিরোধী বলে উল্লেখ করেছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights