শত্রু বাহিনী সবসময় নজরদারিতে রয়েছে: ইরান
অনলাইন ডেস্ক
ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, শত্রু সার্বক্ষণিক নজরদারির মধ্যে রয়েছে এবং এই অঞ্চলে শত্রুর বাহিনী ও অস্ত্রের সংখ্যা সম্পর্কে ইরানের পূর্ণ তথ্য রয়েছে, আর তারা সব বৈরি পরিস্থিতিকে হুমকি হিসেবে বিবেচনা করছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বাসিজি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বলেন যে শত্রু রাজনৈতিক ও সামরিক অঙ্গনে পরাজয়ের সম্মুখীন হয়েছে, তবে তারপরও তারা কোনো অর্জন হাসিলের লক্ষ্যে সামরিক পদক্ষেপ নিতে পারে।
তিনি বলেন, ইরান কোনো হুমকিমূলক আশঙ্কাকে কেবল সম্ভাব্য হিসেবে বিবেচনা করে না। সামরিক অঙ্গনে আমরা সব আশঙ্কাকে ১০০ শতাংশ হুমকি হিসেবে বিবেচনা করি এবং সে কারণেই আমরা শত্রুর বিরুদ্ধে ১০০ শতাংশ প্রস্তুতি বজায় রাখি।
মোহেব্বি বলেন, শত্রুকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এমনকি এই অঞ্চলে শত্রু বাহিনীর সংখ্যা, তারা যেসব বিমান নিয়ে এসেছে তার সংখ্যা ও ধরন, শত্রুর অস্ত্রের সংখ্যা, সেগুলোর অবস্থান, এসব সম্পদ দিয়ে তারা কী ধরনের অভিযান চালাতে পারে এবং তাদের কী ধরনের অপারেশনাল পরিকল্পনা রয়েছে, সবই জানি।”
তিনি বলেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় এবং অন্য দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করার কোনো প্রয়োজনই দেশটির নেই।
সূত্র: মেহের নিউজ
