সাংবাদিক এনাম সরকারকে দেখতে হাসপাতালে রিজভী
অনলাইন ডেস্ক
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এর সভাপতি সাংবাদিক এনাম সরকারের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিতে চিকিৎসাধীন এনাম সরকারকে দেখতে এবং তার চিকিৎসার খবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এসময় উপস্থিত ছিলেন সংগীত তারকা ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন, হাসপাতালের অনকলজী বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
উল্লেখ্য, ফুসফুসের (লাংস) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত তিন মাস এই হাসপাতালে চিকিৎসাধীন আছে গণমাধ্যমকর্মী এনাম সরকার।
এনাম সরকারের রোগ মুক্তির জন্য সবারর কাছে দোয়া চেয়েছেন তার বড় বোন সংগীতশিল্পী বেবী নাজনীন।
৩০ বছরের কমৰ্জীবনে এনাম সরকার জনকন্ঠ, ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ তিনি এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
