২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৮৯

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১৯ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৪৮ জন এবং সারা দেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে ১৩৮ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট এক হাজার তিনজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৩৩০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights