আওয়ামী লীগের প্রেসক্রিপশনে প্রার্থী বাছাই করে দিচ্ছে ইসি : রিজভী

অনলাইন ডেস্ক

একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর উত্তরায় একটি মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে, তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার, তাকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করছে।’
বিএনপির নবম দফায় ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার সকাল ৭টায় রাজধানীর উত্তরায় ওই মিছিলের আয়োজন করে মহিলা দল। রিজভীর নেতৃত্বে মিছিলটি উত্তরায় ৪ নম্বর সেক্টর পার্কের কাছে থেকে শুরু হয়ে ঢাকা-গাজীপুর প্রধান সড়কে গিয়ে শেষ হয়।

বিএনপির এই নেতা বলেন, ‘জাতির সঙ্গে এ রকম প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। তা নাহলে জনগণ আপনাদের ছাড়বে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights