আজও বসেছে ‘সুপার সেল কার বাজার’, বেড়েছে সময়ও

অনলাইন ডেস্ক

গাড়ি কেনাবেচার জমজমাট আসর সুপার সেল কার বাজার আজও পসরা সাজিয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)। সময়ও বেড়েছে এক ঘণ্টা। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়া এই গাড়ির মেলা চলবে রাত ৮টা পর্যন্ত।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন পাঁচ সপ্তাহ ধরে নিয়মিতই বসছে প্রতি শুক্রবার। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ও দিন দিন বাড়ছে। প্রতি শুক্রবারই নিয়মিতভাবে বসবে এ কার বাজার।

এখানে নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ থাকছে।

আয়োজকরা জানান, এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার ও তুলনা করার সুযোগ থাকায় ক্রেতাদের সময় ও ঝামেলা কমছে। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights