ইরান সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগ: ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরান সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এ তথ্য জানালেন তিনি।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা কথা বলেছেন। তবে এ যোগাযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও চলমান সংকট নিরসনে নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব তৎপরতার মধ্য দিয়ে সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তবে কূটনৈতিক যোগাযোগের খবরের পাশাপাশি ইরান প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্যে আগের মতোই আক্রমণাত্মক সুর দেখা গেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই চূড়ান্ত বিজয় অর্জন করবে।

এ সময় চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তার মন্তব্য, সংকটের অবসান হলে তেলের দাম দ্রুত কমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights