উত্তরায় বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মাহির হাসান (২১), রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মো. সজীব (৩০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রবিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক পিস ইয়াবা, ৭২ পুরিয়া হেরোইন ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights