একটি মোটরসাইকেলে ৩ জন করে বসে ছিনতাইকারীরা ১ জন

দিনাজপুরে বেড়েছে ছিনতাই
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর ষষ্টিতলা মোড় থেকে রেলওয়ে স্টেশন রোড হয়ে পৌরসভা মোড়, বাংলা স্কুল মোড় থেকে কলেজিয়েট মহিলা কলেজ মোড়, সুইহারি কলেজ মোড় থেকে ১০ মাইল রোড, রানিগঞ্জ মোড় থেকে চাঁদগঞ্জ, আনসার ক্লাব বটতলী থেকে গোপালগঞ্জ, পল্লী বিদ্যুৎ ৫ মাইল মোড় এলাকায় ছিনতাইকারী চক্ররা সক্রিয় হয়ে উঠেছে।

ছিনতাইয়ে ধরন একটি মোটরসাইকেলে ৩ জন করে বসে ছিনতাইকারীরা ১ জন মোটরসাইকেল চালায় বাকি ২ জন অতপেতে থাকে সিটে বসে থাকা অটোরিক্সার যাত্রীদের মূল্যবান জিনিসপত্র, ভ্যানেটি ব্যাগ হাতে থাকা মোবাইলফোন যাত্রীগণ বুঝে উঠার আগেই কেড়ে নিয়ে সাথে সাথেই দ্রুত মোটরসাইকেল যোগে অন্য স্থানে পালিয়ে যায় ছিনতাইকারীরা, আবার চলতি অটোরিক্সা থামিয়ে দেশীয় অস্ত্রে দেখিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে এই চিহ্নিত ছিনতাইকারীরা আর এই সব হচ্ছে প্রকাশ্যেই কেউ দেখলেও প্রতিবাদের সাহস পাচ্ছেনা। এ রকম ঘটনা প্রতি দিন ও রাতে ঘটেই চলেছে হর হামেশা। ছিনতাইকারীর কবলে পড়া দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার ডহরা গ্রামের বাসিন্দা মৃত শফি উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন এ প্রতিনিধিকে জানান,দিনাজপুর ষষ্টিতলার নিশি আক্তারের বাড়ির ভাড়াটিয়া তিনি বর্তমানে আর এইচ কে ট্রেনিং সাপ্লাইয়ার কো¤পানিতে রংপুর বিভাগের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা আনুমানিক রেলওয়ে স্টেশনের পশ্চিম গেট ( কাচারি রেল ঘুণ্টি) থেকে অটোরিক্সা ভাড়া করে বাস টার্মিনালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। অটরিক্সা চালক দিনাজপুর টার্মিনাল যাওয়ার পথিমধ্যে দিনাজপুর মিশন রোড এলাকার বদর উদ্দিনের পুত্র মো. শেরু তার সহযোগী অজ্ঞাত নামা ১ জন অটোরিক্সা থামিয়ে ফুলবাড়ী বাস স্ট্যান্ড যাবে বলে উঠে অটোরিক্সা দিনাজপুর পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে শেরু ও তার সহযোগী জিলা স্কুলের পেছন দিক নির্জন রাস্তা দিয়ে যাওয়ার জন্য চালককে বলে, তখন তাদের আচরণ সন্দেহ হলে চালককে ভাড়া বাবদ দশ টাকা দিয়ে অটো থেকে নেমে যেতে চাইলে, জরপূর্বক তাদের মনোনীত নির্জন উক্ত রাস্তা দিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে, অটো থেকে নামার চেষ্টা করলে, সার্টের কলার চেপে ধরে তাদের নিকট থাকা ধারালো চাকু বের করে দুই পাশ থেকে ২ জন পেটে চাকু ঠেকিয়ে চুপচাপ বসে থাকতে বলে। চিৎকার করলে এখানেই জীবন শেষ করে দিবো হত্যার হুমকি দেয়, জরপূর্বক অটোচালককে ষষ্টিতলায় যেতে বলে, চালক নিরউপায় হয়ে তাদের কথামতো ষষ্টিতলার মোড়ে যাওয়ার পথে রেলওয়ে স্টেশন পশ্চিম গেটে আসলে লোকজন দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন, অটো চালক থামার সাথে সাথেই অটো থেকে নেমে পরেন তিনি, আশপাশের দোকানিরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি অভিযোগ দাখিল করেছেন তিনি।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হাসান এ প্রতিনিধিকে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights