ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া হিরু গ্রেফতার

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় গতকাল বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

গুলশান থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাতুল খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে আজ আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।

আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় থেকে অর্থ লোপাটেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights