কালীগঞ্জে দেড় হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি প্রণোদনা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় দেড়
হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজসহ
সারায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি
অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ
বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার
এক হাজার কৃষককে রোপা আউস ধান চাষের জন্য বিনামূল্যে জনপ্রতি
১ বিঘা জমির জন্য ৫ কেজি উপসি ধান বীজ ও ১০ কেজি ডিএপি এবং
১০ কেজি এমওপি সার এবং ৪ শত কৃষককে মাথাপিছু এক কেজি পাট
বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হয়।
ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এসব প্রণোদণা দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার মাহাবুব আলম
রনির সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো
উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ,
বিআরডিবি কর্মকর্তা খায়রুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এমদাদুল হক,
গনমাধ্যমকর্মী জামির হোসেন ও মিশন আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights