কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মসজিদে পড়তে আসা ১৭ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (৪২) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই মসজিদে দীর্ঘদিন যাবত ইমামতি করতেন। তিনি জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে।

জানা যায়, শান্তিপুর মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় একই গ্রামের শারীরিক প্রতিবন্ধী কিশোরীটি। গত মঙ্গলবার (১ এপ্রিল) সকালে অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করে চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তীতে আবারো ঘর ঝাড়ু দেওয়ার উছিলায় ২য় দফা তাকে একই রুমে ধর্ষণ চেষ্টা করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। পরে কিশোরীর মা ছালেহা বেগম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই ওই ইমামকে গ্রেফতার করে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, এক কিশোরীরে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights