কীটনাশক কোম্পানির বিষাক্ত বর্জ্যে দুই হাজার হাঁসের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কোর্স সাইট এগ্রো-এর বিষাক্ত বর্জ্যের কারণে আব্দুল আহাদ নামের এক খামারির প্রায় ২ হাজার হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল আহাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং পুলিশ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ইঞ্জিনিয়ার্স কোর্স সাইট এগ্রো কারখানা থেকে নির্গত বিষাক্ত বর্জ্য পাশের কৃষিজমি ও জলাশয়ে মিশে যায়। পরে ওই জলাশয়ের পানি পান করার পর তার খামারের ৪ হাজার হাঁসের মধ্যে প্রায় ২ হাজার হাঁস মারা যায়। এতে তার কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. তাইফুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ইঞ্জিনিয়ার এগ্রোর ম্যানেজার মাসুম আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights