কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ- যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights