গাইবান্ধায় জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনের লক্ষ্যে নাগরিক প্লাটফর্ম ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের ফায়ার সার্ভিস মোড়ের আঞ্জুমান মফিদুল ইসলামের সম্মেলন কক্ষে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এ মতবিনিময় সভা বাস্তবায়ন করে ডেমোক্রেসিওয়াচ। পরে দুপুরে এ মতবিনিময় সভা শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক খলিলুর রহমানসহ অন্যরা।

সভায় সুশাসন ও মানবাধিকার সংগঠন ডেমোক্রেসিওয়াচ এবং মাল্টি দাতা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত ফেসিং প্রকল্পের নানা কার্যক্রম ও অর্জিত ফলাফল নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনদের অংশগ্রহণ এবং সুচিন্তিত মতামত জেন্ডার সমতা, গণতান্ত্রিক বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং সম্প্রীতির সমাজ গঠনে কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights