গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক সাবুর মৃত্যুবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক ও বরেণ্য ছড়াকার আবু জাফর সাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আবু জাফর সাবুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় এতে আলোচনা করেন লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, সংগঠনের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, পাঠাগার সম্পাদক মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, আরিফুল ইসলাম বাবু, গোলাম রব্বানী মুসা, খায়রুল ইসলাম, লালচান বিশ্বাসসহ অন্যরা। এছাড়া সাংস্কৃতিক সংগঠক মানিক বাহার, সুরবানী সংসদের নির্বাহী সদস্য কামরুজ্জামান চান বক্তব্য রাখেন।

এ সময় মরহুমের ছেলে গাইবান্ধা প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিপলু সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বাবার জন্য দোয়া কামনা করেন।

বক্তারা আবু জাফর সাবুর কর্মময় জীবনের বিস্তারিত আলোচনা করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন কাচারী বাজার মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা রাকিব হাসান।

সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights