গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় পুরানো গাছের ডাল ভেঙে বাসের ছাদে পড়ে জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে মো. সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেনেয়ালি ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে একটি কাভার্ডভ্যান বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। ভ্যানটি যশোর-বেনাপোল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় পুরানো কড়ই গাছের ওপরের অংশ ভেঙে বাসের ছাদের ওপর পড়লে সেখানে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন শিমুল হোসেন নামের আরও একজন। তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights