গুলশানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম নিলয় গায়েন (২৮)। বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের ক ৩৮/৩ নাজিরের মেসের চতুর্থ তলার কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে নিলয় গায়েন। তিনি গুলশান কালাচাঁদপুর, ক ৩৮/৩, নাজিরের মেসে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights