চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ঐতিহ্যবাহী গম্ভীরা গান, আলকাপ, যোগীর গান ও কবিগান পরিবেশিত হয়।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কালেক্টরেট চত্বরে একদিনব্যাপী লোকজ মেলা এবং ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।

মেলা প্রাঙ্গণে মুড়ি, মুরকি, বাতাসাসহ বিভিন্ন খাবার ও খেলনা সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা। এতে উৎসবমুখর পরিবেশে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights