জটিল রোগে আক্রান্ত সংগীত শিল্পী তাসরিফ খান

দেশের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান এখন ভালো নেই। তার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। সামাজিকমাধ্যমে নিজেই জানালেন সে কথা।

শুক্রবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তাসরিফ।

পোস্টে তাসরিফ বলেন, ‘আমার ডান চোখের ভেতর দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’
সামাজিকমাধ্যমে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসরিফ খান কুঁড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল। তরুণ এই সংগীতশিল্পীর পোস্টটি কেন্দ্র করে তার ভক্তদের মন ভালো নেই। তাসরিফের ফেসবুক পোস্টে একের পর এক কমেন্ট করছেন ভক্তরা।

ভক্তের উদ্দেশ্যে তাসরিফ কমেন্ট বক্সে লেখেন, একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে কারো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ।

শৈশব থেকেই তাসরিফের গানের চর্চা শুরু। তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত…’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখ শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তদের মনের কথা ফুটে উঠে এসেছিল। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি…’, ‘ময়না রে…’, ‘তাই তো আইলাম সাগরে…’, ‘ব্যাচেলর…’ গানগুলো আলোচনায় আনে তাকে।

এর আগে গত বছরের মার্চে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তাসরিফ খান। টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি। এরপর চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেন এই গায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights