জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৬০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য এডভোকেট সামছুল আলম দুদু। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন কার্তিক চন্দ্র সিং প্রমুখ।

আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ১ম-৫ম শ্রেণির ২০০ জন। প্রতিজন ২ হাজার ৫শ টাকা করে, ৬ষ্ট- ১০ম শ্রণি ১৫০ জন। প্রতিজন ৬ হাজার টাকা করে, ১১শ-১২শ শ্রেণির ৬০ জন। প্রতিজন ৯ হাজার ৫ শ টাকা করে। এ ছাড়া ৫০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথি এ্যাডঃ সামছুল আলম দুদু বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights