জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

অনলাইন ডেস্ক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। আজ সোমবার জিন লুইসের গুলশানের বাসভবনে বৈঠকে বসেছেন তারা।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের এই বৈঠক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা জায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights