ঝালকাঠি সদর হাসপাতালে নার্সকে ছুরিকাঘাত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে হাসপাতাল প্রাঙ্গণে এক নার্সকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে যখম হয়ে ওই নার্স এখন হাসপতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ভোরে জেলা সদর হাসপাতালের নার্স কোয়াটারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহত নার্স সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে শাজমিন জাহান নামের ওই নার্স নিজের কোয়াটার থেকে বের হয়ে সদর হাসপতাল কম্পাউন্ডে হাটতে বের হন। এসময় মুখোশ পড়া এক দুর্বৃত্ত তার পথ রোধ করে অশালীন ভাষায় কথা বলেন। পরে ছুরি দিয়ে নার্স শাজমিনকে এলোপাথারী কুপিয়ে আহত করে। এসময় শাজমিন চিৎকার করলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে সদর হাসপাতালে ভর্তি করা হয় আহত নার্স শাজমিনকে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সানি জানিয়েছেন, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই নার্স শংকামুক্ত রয়েছেন বলেও জানান আবাসিক মেডিকেল অফিসার।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ও তদন্ত করে ওই দুর্বৃত্তকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights