ঝিনাইদহে অবৈধ দুই করাতকলে অভিযান, ৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে শহরের লাউদিয়া ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে শহরের লাউদিয়া এলাকায় অভিযান চালানো হয়। সেসময় লাইসেন্স না থাকা, সরকারী জায়গা ব্যবহারসহ নানা অপরাধে লাউদিয়া এলাকার মেসার্স রুবেল স মিলের মালিক ইসমাইল মোল্লাকে ৫ হাজার টাকা এবং তেঁতুলতলা বাজারের মেসার্স মজিদ স মিলের মালিক আব্দুল মজিদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১ সপ্তাহের মধ্যে সকল কাগজ করার নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights