টাঙ্গাইলে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির দুই কর্মচারী নিয়োগ কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে।’

নিহত যুবক উপজেলার হেরেন্ড পাড়ার বাদশা মিয়ার ছেলে মো. জনি (২৩)।

পুলিশ জানায়, প্রায় ১ মাস পূর্বে এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পিয়ন ও আয়া পদে নিয়োগ হয়। এই নিয়োগকে কেন্দ্র করে লাউহাটি ও হেরেন্ড পাড়া গ্রামের মানুষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় হেরেন্ড পাড়ার জনি লাউহাটি বাজারের একটি দোকানে যায়। এ সময় জনিকে ডেকে অন্য স্থানে নিয়ে প্রতিপক্ষের গ্রামের কয়েকজন ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। গুরুতর আহত জনিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights