ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (২৩ জুন) সকালে ডাক বাংলো চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা।

এসময় জেলা আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে, দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সময়ে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights