ঢাবির টিচার্স কোয়ার্টার থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিচার্স কোয়ার্টার থেকে ফাতেমা আক্তার মিম (১৫) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ওই বাসার লোকজন তাকে ভোর সাড়ে ৪ টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনে এসেছি, বিষয়টি তদন্ত করে দেখছি। তবে যে বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতো, তারা জানিয়েছেন মেয়েটি আত্মহত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights