“তবু ও মনে পড়ে “
হাসিনা মরিয়ম
অনেকটা রাত এখনো বাকি,
পুবাকাশ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে..
এখনো ঘুম আসছে না,
বারান্দায় নারকেলের পাতায় মৃদু বাতাসের স্পর্শ..
না..তোমাকে মনে পড়ছে না,
দীর্ঘশ্বাষ বেরিয়ে আসে বুক চিরে..
সত্যি কি ভালো বেসেছি তোমাকে..
না..তুমি আমার কষ্টকে লালন করো,
আমি কখনও সুখের মাঝে তোমাকে দেখিনি,
তুমি আমার কাছে এসেছো
আমার চোখের অশ্রু হয়ে…
দুরের সূর্যের লাল আভা জানিয়ে দিচ্ছে
আরও একটা নতুন দিনের… কিন্তু
আমার কাছে তো কোনো কিছুই নতুন নয়,
সেই আমি, সেই দীর্ঘশ্বাষ,সেই তীব্র কষ্ট…
তুমি যেমন এসেছিলে শিউলি ফুলের একরাশ
সুবাস নিয়ে..
তেমনি আবার অমানিশার মতো
অন্ধকারে ডুব দিয়েছ,
তোমার নিঃশ্বাসের ছোঁয়া
এখনও আমাকে আন্দোলিত করে,
না..তুমি আমার ভালোবাসা নও,
তুমি আমার স্মৃতি ও নও..
না.. তুমি আমার কোথাও নেই.. তারপর ও
তুমি আমার অনুভবে,বিষন্ন বিকেলে, শেষ রাতের নির্ঘুম ক্লান্তিতে কিংবা দমকা হাওয়ার মতো
আমাকে মনে করিয়ে দাও
তুমি আছো..এখানেই আছো.. খুব কাছাকাছি…।
